ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ভাস্কর্য ইস্যুতে মদদ দিচ্ছে বিএনপি :ওবায়দুল কাদের

ads

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভাস্কর্য ইস্যুতে মদদ দিচ্ছে বিএনপি।সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষ তিনি এ মন্তব্য করেন। কাদের বলেন, ‘ভাস্কর্য ইস্যুতে বিএনপির নীরবতার কারণ তো পরিষ্কার। পেছন থেকে মদদ দিচ্ছে তারা। তারাই এ সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এটা প্রমাণিত।’


স্বাধীনতার এত বছর পরেও সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্র করছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার এত বছর পরেও সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে, অপশক্তির যে বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে তা সমূলে উৎপাটন করব।’


ওবায়দুল কাদের বলেন, ‘আজ সেই দিন, ১৪ ডিসেম্বর। ১৬ ডিসেম্বরের আগে পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা নিশ্চিত পরাজয়ের মুখে এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপহরণ করে হত্যা করে। এটা মেধা ও মননের ওপর আঘাত। জাতিকে মেধাশূন্য করার জন্য আঘাত করা হয়েছিল।’

ads
ads
ads

Our Facebook Page